শুক্রবার বিএনপির বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদে, দলীয় নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী শুক্রবার জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
গতকাল সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের পরও মন্ত্রিপরিষদের বৈঠকের প্রতিবাদে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।