শুক্রবার বিনা মূল্যে চিকিত্সা দেবে বিএসএমএমইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩০টি বিভাগে বিনা মূল্যে চিকিত্সা দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিলটন হলে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রাণ গোপাল দত্ত এ কথা জানান।
শুক্রবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিত্সকেরা রোগী দেখবেন। এর পরও যদি রোগী থাকে, তাঁদের ফেরানো হবে না।
বিশেষজ্ঞ চিকিত্সকেরা জানান, তাঁরা কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই কর্মসূচি পরবর্তী বছরগুলোতেও অব্যাহত থাকবে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁদের এই উদাহরণ অন্যান্য চিকিত্সা প্রতিষ্ঠান অনুসরণ করবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সর্বোত্তম চিকিত্সাসেবা দেওয়ার চেষ্টা করছে। উত্তরোত্তর চিকিত্সাসেবার মান ভালো হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে চিকিত্সাধীন মানবতাবিরোধী অপরাধী গোলাম আযমের শারীরিক অবস্থা জানতে চাইলে উপাচার্য বলেন, যাঁরা তাঁকে চিকিত্সা সেবা দিচ্ছেন, তাঁরাই তা বলতে পারবেন। তাঁর খাওয়া-দাওয়ার খরচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহন করছে।