শুক্রবার বিয়ে, রোববার খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের মফিজুন বেগম নামের এক নববধূকে গতকাল রোববার দুপুরে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী মিছির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার তাঁদের বিয়ে হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিছির (৩০) তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর গত শুক্রবার একই উপজেলার পতনউষার ইউনিয়নের মফিজুনকে (১৯) বিয়ে করেন। গতকাল দুপুর ১২টার দিকে মিছির তাঁর স্ত্রীর মাথায় ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রতিবেশীরা গুরুতর অবস্থায় মফিজুনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন প্রথম আলোকে জানান, এ ঘটনায় মিছিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।