শুক্রবার সূর্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ অক্টোবর শুক্রবার আংশিক সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ মান সময় ভোররাত একটা ৩৭ মিনিট ৩০ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে ভোর পাঁচটা ৫১ মিনিট ৪২ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ মান সময় ভোররাত তিনটা ৪৪ মিনিট ৩০ সেকেন্ডে। কানাডার প্রিন্স অব ওয়েলস দ্বীপের দক্ষিণে ফ্রাঙ্কলিন প্রণালিতে সর্বোচ্চ গ্রহণ ঘটবে, যার মাত্রা হবে ০.৮১২। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।