শুক্রবার ১৮ দলের বিক্ষোভ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদ, দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী শুক্রবার সারা দেশে জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা করেছে ১৮ দল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল জানান, আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ১৮ দলের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিরাজমান সংকট নিয়ে আলোচনা করতে যাবে।