শুক্রবারেও সচল চট্টগ্রাম কাস্টম হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার প্রথমবারের মতো চট্টগ্রাম কাস্টম হাউসের পুরো কার্যক্রম সচল ছিল। রাজস্ব বোর্ডের এক আদেশে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা হয়। তবে আমদানিকারকের প্রতিনিধিদের উপস্থিতি কম থাকায় আমদানি পণ্যের শুল্কায়ন কার্যক্রমের হার কম ছিল।গত সোমবার রাজস্ব বোর্ডের এক আদেশে বলা হয়, যে সপ্তাহে হরতাল পালিত হবে, সেই সপ্তাহে শুক্রবারও ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার জন্য এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়। কাস্টম হাউসের সহকারী কমিশনার এ এ এম আমীমুল ইহ্সান খান প্রথম আলোকে বলেন, শুক্রবার খোলা রাখার প্রথম দিনে কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারী সবাই উপস্থিত হয়েছেন। তবে আমদানিকারকের প্রতিনিধিদের উপস্থিতি ছিল খুবই কম। এ কারণে আমদানি পণ্য শুল্কায়নের হার ছিল কম।