শুক্রাবাদে গাড়ির ধাক্কায় ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শুক্রাবাদে মাইকোবাসের ধাক্কায় বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই ছাত্রের নাম শাহিন ফেরদৌস। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে মহিলাবিষয়ক অধিদপ্তরের স্টিকার লাগানো একটি মাইকোবাস শাহিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ দিকে দুর্ঘটনার পর ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাইক্রোবাসটি ভাঙচুর করেন। এ সময় চালক পালিয়ে যান।
শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।