শুদ্ধ উচ্চারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত পরিবেশনার জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে চার শ শিক্ষককে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পর্যায়ক্রমে এমন কর্মশালা জেলার ছয় উপজেলায় অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকেরা।