শুদ্ধ কথা ও সুরে জাতীয় সংগীত গাইতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান প্রজন্ম জাতীয় সংগীত প্রায়ই ভুল কথা ও সুরে গেয়ে থাকে। এটি অত্যন্ত বেদনার। দেশের প্রতিটি নাগরিকের উচিত, নতুন প্রজন্মকে শুদ্ধ কথা এবং সুরে জাতীয় সংগীত গাইতে উদ্বুদ্ধ করতে হবে। খেলাঘর আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংগীত কর্মশালার উদ্বোধনী দিনে বক্তারা এই কথা বলেছেন। গতকাল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন নজরুল গবেষক এবং সংগীতশিল্পী সুধীন দাশ। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শিল্পী লায়লা হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান। শিল্পী সুধীন দাশ বলেন, সংগীত শুধু মনোরঞ্জনের বিষয় নয়, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে স্বাধীতনাকামী মানুষকে জাগ্রত করতে সংগীতের ভূমিকা অপরিসীম।