শুদ্ধ করে বাংলা ভাষা জানার সুন্দর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।

আসাদুজ্জামান সুবহানী বলেন, প্রথম আলোর আরও অনেক ভালো কাজের মতো ভাষা প্রতিযোগও একটি ভালো ও সৃজনশীল প্রয়াস।

রাশেদা কে চৌধূরী উপস্থিত শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদের নিয়ে আমরা গর্ব করি। তোমরাই ভবিষ্যত্ নির্মাণ করবে। নতুন প্রজন্মের সুন্দর ও শুদ্ধ করে বাংলা ভাষা জানা ও বোঝার যে উদ্যোগ, সেটা ভাষা প্রতিযোগ। সেটা ১০ বছর অতিক্রম করেছে। এর সঙ্গে গণসাক্ষরতা অভিযানকে যুক্ত করায় আমরা আনন্দিত।’

আজকের এ প্রতিযোগে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। উদ্বোধনের পর ৪০ মিনিটের পরীক্ষা, এরপর প্রশ্নোত্তর পর্ব এবং বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।