শুদ্ধ সুরে জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কণ্ঠে শুদ্ধ সুরে ধ্বনিত হলো জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালা শেষে এই সংগীতায়োজন করে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল হক ও প্রশিক্ষক রকিবুল হাসান।