শুদ্ধাচারের মাধ্যমে এনজিওতে স্বচ্ছতা বৃদ্ধির আশাবাদ
দেশে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোতে (এনজিও) স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছে এনজিওবিষয়ক ব্যুরো। মনে করা হচ্ছে, জাতীয় শুদ্ধাচার কর্মসূিচর মাধ্যমে এনজিওগুলোর কার্যক্রমের আরও জবাবদিিহ নিশ্চিত করা সম্ভব হবে৷
গতকাল বুধবার বাংলা একাডেিমতে আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশলবিষয়ক এক সেমিনারে এ বিষয়ে আলোচনা হয়। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে এনজিওবিষয়ক ব্যুরো৷
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী শুদ্ধাচার কর্মসূিচর প্রশংসা করে বলেন, সরকার সব সময় এনজিওকে সহযোগী হিসেবে দেখে৷ এনজিও ছাড়া এ দেশে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘শুদ্ধাচার কর্মসূিচর মাধ্যমে সরকার এনজিওগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির উদ্যোগ নিয়েছে।... আমরা কোনো দলীয় ভিত্তিতে রাজনীতি দেখি না। আমাদের রাজনীতি মানুষের অধিকারের রাজনীতি।’
বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এনজিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিিহ আনতে শুদ্ধাচার কর্মসূিচ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
সেমিনারে এনজিওগুলোর শুদ্ধাচার কর্মসূচির কৌশল নিয়ে আলোচনা করেন এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক রওনক মাহমুদ। কৌশলপত্রে বলা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে এনজিওগুলোর আয়-ব্যয়ের হিসাব, নিয়োগ, রাজনৈতিক সম্পর্ক পরিহার ইত্যাদিসহ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনা হবে। এসব কৌশলের নানা দিক তুলে ধরে এ বিষয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি এ কাজে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
সেমিনারে সভাপতিত্ব ও আলোচনা পর্ব সঞ্চালন করেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার।