শুদ্ধাত্মা কুমারীর পূজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার মহাষ্টমী। ১৬টি উপকরণ দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর পরানো হয় পুষ্পমাল্য। কুমারীপূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেন। কুমারীপূজা কেন হয়—এ বিষয়ে রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী গুরু সেবানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের বক্তব্য তুলে ধরে বলেন, সব নারী ভগবতীর একেকটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশ প্রকাশ। কুমারীপূজার মাধ্যমে নারী হয়ে উঠবে পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে শ্রদ্ধাশীল হবে নারীর প্রতি। ১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ এই পূজার প্রচলন করেন।