শুধু অব্যাহতি নয় সঙ্গে তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টরের পদ থেকে মো. আমিরুল হাসানকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গতকাল রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই অব্যাহতির কথা জানানো হয়। পাশাপাশি আমিরুলের দুর্নীতির বিষয় তদন্ত করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল আমিরুল হাসানের দুর্নীতি নিয়ে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘স্বাস্থ্য প্রশিক্ষণের নামে ৩ কোটি টাকা লোপাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তাতে বলা হয়, প্রশিক্ষণের আয়োজন না করেও ভুয়া কাগজপত্র তৈরি করে আমিরুল অর্থ আত্মসাৎ করেছেন।
প্রজ্ঞাপনে অব্যাহতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, মো. আমিরুল হাসানের দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।