শুধু ক্ষমতায় আসীন হলেই রাজনীতির সার্থকতা আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, শুধু ক্ষমতায় আসীন হলেই রাজনীতির সার্থকতা আসবে না, মানুষের নিরাপত্তা বিধান ও রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। ধর্মীয় আচার পালনে মসজিদ, মন্দির, ক্যাং নির্মাণ করতে হবে।গতকাল শনিবার সকালে রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন ও সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে দীপংকর তালুকদার এ কথা বলেন। ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। দীপংকর তালুকদার বলেন, ক্ষমতার গর্ভে জন্ম নেওয়া বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে মাটি ও মানুষের সম্পর্ক নেই। জনসমর্থনে ব্যর্থ হয়ে তারা ঠুনকো ইস্যু দেখিয়ে হরতালের ডাক দিয়ে নৈরাজ্যের পাঁয়তারা করছে। পরে তিনি ঘাগড়া মগাইছড়ির চন্দ্রবংশ শিশু সদনের নবনির্মিত আবাসিক ভবন উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অংচা প্রু মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংশু চাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী।