শুধু নিজের নাম বলতে পারেন সাহাবুদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুদ্ধিপ্রতিবন্ধী সাহাবুদ্দিন (২২)। নিজের নাম ছাড়া তিনি বাবা-মায়ের নাম, ঠিকানা কিছুই বলতে পারেন না। গত বছর নভেম্বরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ের অদূরে ছেঁড়া লুঙ্গি-গেঞ্জি পরা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন দিনমজুর রোকেয়া বেগম (৪৫)। সাহাবুদ্দিনকে রোকেয়া শহরের হঠাৎপাড়া এলাকায় তাঁর বাড়িতে নিয়ে যান। নিজের একটি ছাপড়া ঘরে সেখানে স্বামী ও ছেলেকে নিয়ে বাস করেন রোকেয়া।রোকেয়া বেগম জানান, ‘নিজের সন্তানের চেয়েও ওকে আমি বেশি ভালোবাসি, আদর করি, খেয়াল রাখি।’ তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। অর্থ-সম্পদ নাই। যত দিন বাঁইচা আছি ওর কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন থাকব না তখন ওকে দেখবে কে ?’এই আশঙ্কায় রোকেয়া সাহাবুদ্দিনকে তাঁর বাবা-মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চান।