শুধু প্রতিশ্রুতি নয় হাওর এলাকার উন্নয়নে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু প্রতিশ্রুতি নয়, হাওর এলাকার উন্নয়নে কাজ করতে হবে। দেশের একটি অঞ্চলকে পেছনে ফেলে সার্বিক অগ্রগতি সম্ভব নয়।
হাওর এলাকার জীবনমান ও সম্পদের উন্নয়নে সরকারের বিশেষ পরিকল্পনা প্রয়োজন।
গতকাল শনিবার ‘সুনামগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও সংকট’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন।
সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে স্থানীয় দৈনিক পত্রিকা সুনামগঞ্জের খবর-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।
এতে জেলার পাঁচটি নির্বাচনী এলাকার মধ্যে চারটির সাংসদ, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক ও পেশাজীবী সংগঠনের ৭০ জন প্রতিনিধি অংশ নেন।