শুধু প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশু ও মহিলাদের জন্য নয়, শুধু প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য’। এ কথা লেখা রয়েছে দুটি কোম্পানির শক্তিবর্ধক পানীয়ের বোতলের গায়ে।অনুমোদনহীন এসব পানীয় বিক্রির অপরাধে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের নিউমার্কেটসংলগ্ন রতন ফুড নামের একটি দোকানের মালিক রতন মুন্সীকে সাত হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে চুয়াডাঙ্গার ওই দোকানটিতে অভিযান চালিয়ে বগুড়ার রুচিতা হারবাল কোম্পানির রুচিতা ফিলিংস এনার্জি ড্রিংকস দুই বোতল এবং নিউট্রিশন ফুড পাবনার আট বোতল অ্যাকটিভ এনার্জি ড্রিংকস উদ্ধার করেন।