শুধু সরকারের পক্ষে দেশকে এগিয়ে নেওয়া কঠিন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের মানুষের সুখ-শান্তি আনা যেমন সরকারের দায়িত্ব, তেমনি সরকারের কাজে সাহায্য করাও জনগণের দায়িত্ব। জনগণের সহায়তা ছাড়া শুধু সরকারের পক্ষে দেশকে এগিয়ে নেওয়া কঠিন। গত মঙ্গলবার দুপুরে সিলেটের বালাগঞ্জের ইসবপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ওসমানীনগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা এপতার হুসেন পিয়ার।অর্থমন্ত্রী বলেন, দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্যাভাব পূরণে কৃষি উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক ও গ্রামের উন্নয়ন হলে দেশের সার্বিক উন্নয়ন হবে। তাই কৃষক ও গ্রামীণ উন্নয়নের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি অনুদানের সার ও বীজ তুলে দেন। পরে মন্ত্রীর আত্মীয় ইসবপুর গ্রামের সদ্যপ্রয়াত লেংরা পীর সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন।