শুধু হুইসেলে চলছে ট্রেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ। ট্রেন আসার ঘণ্টার শব্দ নেই। লাইনে সংকেত (সিগন্যাল) নেই। শুধু হুইসেল দিয়েই ট্রেন যাওয়া-আসা করছে বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেলস্টেশনে।রেলস্টেশন সূত্রে জানা গেছে, তালোড়া স্টেশনে পয়েন্টম্যানের চারটি পদের দুটি শূন্য রয়েছে। এ অবস্থায় প্রায় আড়াই মাস ধরে স্টেশন কর্তৃপক্ষ সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত ‘ক্লোজড’ ঘোষণা করে স্টেশনের সব কাজ বন্ধ করে দিয়েছে। অথচ ওই সময় স্টেশনের ওপর দিয়ে চারটি ট্রেন চলাচল করে। ট্রেনগুলো হলো: পদ্মরাগ, এইট ডাউন, করতোয়া এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস। এর মধ্যে পদ্মরাগ ও এইট ডাউন তালোড়া স্টেশনে দাঁড়ায়। এসব ট্রেন চলাচলের সময় স্টেশনে কোনো সংকেত দেওয়া হয় না এমনকি ঘণ্টাও বাজানো হয়ে না। স্টেশনে রাতে শুধু গেটম্যান থাকেন।গত বৃহস্পতিবার রাতে তালোড়া স্টেশনে গিয়ে দেখা গেছে, প্ল্যাটফর্মে কোনো লোকজন নেই। গেটম্যান নৃপেন্দ্রনাথ ঘোষ বলেন, এইমাত্র ট্রেন চলে গেল, তাই কোনো লোকজন নেই। তবে রাতে যে দুটি ট্রেন থামে, তাতে অনেক যাত্রী ওঠানামা করে।তালোড়া বাজারের বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক বলেন, ট্রেন আসার ঘণ্টা আর সংকেত না দেওয়ায় হঠাৎ করে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়লে যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।তালোড়া রেলস্টেশনের মাস্টার দেওয়ান শামসুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ পয়েন্টম্যানের পদ শূন্য। দুজন পয়েন্টম্যান দিয়ে এত বড় স্টেশন চালানো সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাতে ক্লোজড ঘোষণা করা হয়েছে।রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেনডেন্ট মোস্তাফিজার রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লোকবল না থাকলে কী করার আছে। প্রয়োজনীয় লোকবল না থাকায় এ রকম পরিস্থিতি অনেক স্টেশনেই চলছে।