শুধুই গুজব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়ায় কয়েক দিন ধরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলা শহরের অনেক বিদ্যালয়ে আতঙ্কে শিশুদের উপস্থিতি কমে গেছে বলে শিক্ষকেরা জানিয়েছেন। পুলিশ গুজবে কান না দেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে সভা করেছে। কালাঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেছেন, তিন-চার দিন ধরে কে বা কারা গুজব ছড়িয়েছে, নানা বেশ ধারণ করে বিভিন্ন জায়গায় ছেলেধরা ঘুরে বেড়াচ্ছে। তারা (ছেলেধরা) শিশুদের, এমনকি বয়স্ক কাউকে একাকী পেলে মুখে কিছু একটা গুঁজে দিয়ে বস্তাবন্দী করে নিয়ে যায়। কিন্তু এ গুজবের কোনো ভিত্তি না থাকলেও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ছেলেমেয়ে ভয়ে বিদ্যালয়ে আসছে না।