শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তারাপুর চা-বাগান জালিয়াতি করে দখল ও দেবোত্তর সম্পত্তির হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাগীব আলীর বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার সিলেটের মহানগর বিচারিক হাকিম আদালতে অনুষ্ঠিত হবে। শুনানি শেষে অভিযোগ গঠিত হলে মামলার প্রধান আসামি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হতে পারে বলে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান জানিয়েছেন। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর তারাপুর চা-বাগান জালিয়াতি করে দখল ও হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দুটি হয়েছিল। ১০ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিন সন্ধ্যায় রাগীব আলী তাঁর ছেলেকে নিয়ে জকিগঞ্জ হয়ে ভারতে পালিয়ে যান। নিজস্ব প্রতিবেদক, সিলেট