প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। গত ১ নভেম্বর হাইকোর্ট আপিল শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেন। সেদিন এরশাদের আইনজীবী সময়ের আবেদন জানান। আদালত ৩০ নভেম্বর দিন ধার্য করেন। আদালতে এরশাদের পক্ষে শুনানিতে ছিলেন শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।