শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয়জন বিচারপতির বেঞ্চে নবম দিনের মতো শুনানি হয়। শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে। এর ফলে যেকোনো দিন রায় ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।আদালতে আপিলকারীর পক্ষে আবদুর রাজ্জাক, মো. নজরুল ইসলাম ও অ্যামিকাস কিউরি টি এইচ খান শুনানিতে অংশ নেন।জানা যায়, হাইকোর্ট ১০ বছর আগে ফতোয়াবিরোধী একটি রায় দেন। ২০০১ সালের পয়লা জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করে ওই রায় দেন। রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন। চলতি বছরের পয়লা মার্চ থেকে ওই আপিলের ওপর শুনানি শুরু হয়।শুনানিকালে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি মনোনীত করা হয়।