শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি। গতকাল সোমবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৮ আগস্ট নতুন তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল এই মামলায় আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।