শুনানি ১৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ (৯) হত্যা মামলার অভিযোগপত্রের শুনানির জন্য আগামী ১৮ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন আদালত। গতকাল সিলেট মহানগর হাকিম আদালত-১-এ অভিযোগপত্রের শুনানির তারিখ ছিল। মামলার নথি অন্য আদালতে থাকায় আদালত ১৮ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন। সিলেট মহানগর হাকিম আদালতের পরিদর্শক পংকজ দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৩ সেপ্টেম্বর মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। নগরের রায়নগরের হাজি শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণের পর হত্যা করা হয়।