শুনানি ২৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য বিএনপির নেতা আবদুল আলীমকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে ২৩ অক্টোবর শুনানি হবে। মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ট্রাইব্যুনাল আগামী বছরের ১৬ জানুয়ারি আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেন।