প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ২৯ নভেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। মওদুদ আহমদের পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী তাহেরুল ইসলাম। আবেদনে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন জানানো হয়। রাজধানীর গুলশানে একটি বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে এই মামলা করে দুদক। গত বছরের ২৬ মে অভিযোগপত্র দেয় দুদক।