শুনানি ৩০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ দিন ধার্য করেন। কারাগারে আটক মির্জা ফখরুল ও গয়েশ্বরকে আদালতে হাজির না করায় তাঁদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে দিন ধার্য করেন। ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়। গত বছরের ১৪ মে রমনা থানার পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে। আদালত প্রতিবেদক