শুনানি ৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা আয়কর ফাঁকি মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোয়াজ্জেম হোসাইন আগামী ৪ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।গতকাল দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী সময়ের আবেদন করলে আদালত এ তারিখ ধার্য করেন। এর আগে গত ৩০ অক্টোবর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।গতকাল এ মামলায় আসামি সাঈদীকে আদালতে হাজির করা হয় এবং পরে আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।