প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর মুদ্রিত সংস্করণ উত্তর আমেরিকা থেকে প্রকাশ হওয়ার কথা জানতে পেরে কিশোরগঞ্জের ভৈরবে কেক কেটে ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। এই অগ্রযাত্রার শুভ কামনা জানানো হয়েছে। প্রথম আলোর ভৈরব বন্ধুসভা গতকাল শনিবার সন্ধ্যায় মেঘনা নদীর জোড়া সেতুর পাড়ে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। বন্ধুসভার সদস্য নাহিদের একটি স্বরচিত কবিতা পাঠ দিয়ে আয়োজনের সূচনা করা হয়। শুভ কামনা জানান বন্ধু জনি আলম, প্রিয়াংকা, সামিয়া ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।