শুভ জন্মাষ্টমীর ছুটি ১ সেপ্টেম্বর বুধবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর বুধবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকার এর আগে জন্মাষ্টমী উপলক্ষে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছিল। গতকাল তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ছুটির কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চন্দ্রতিথি অনুযায়ী শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূর্বঘোষিত ২ সেপ্টেম্বরের ছুটির পরিবর্তে ১ সেপ্টেম্বর জন্মাষ্টমী পালন করা হবে এবং ওই দিন সরকারি ছুটি থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব কার্যালয়ের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে ক্ষেত্রে ওই সংস্থা বা কার্যালয় নিজস্ব নিয়মে ছুটি ঘোষণা করবে। বিজ্ঞপ্তি।