শুভ দীপাবলী উৎসব ও শ্যামাপূজা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার ২৬ অক্টোবর শুভ দীপাবলী উৎসব ও শ্যামাপূজা। সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মাবলম্বীরা আজ সন্ধ্যায় সহস্র প্রদীপ জ্বালিয়ে দীপাবলী উৎসব পালন করবেন। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে করবেন শক্তির প্রতীক শ্যামাপূজা।দীপাবলী অর্থ হচ্ছে আলোর উৎসব। অশুভ-অকল্যাণের প্রতীক অন্ধকার বিদূরিত করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব পালন করা হয়। সুখ-শান্তি, জ্ঞান ও সম্পদ প্রদানের জন্য এই উৎসবের মাধ্যমে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।প্রাচীন প্রথা হচ্ছে, দীপাবলীর সন্ধ্যায় তেল দিয়ে শত-সহস্র মাটির প্রদীপ জ্বালানো হয়। এখনো অনেক স্থানে এই প্রথা চালু আছে।