শুভ প্রবারণা পূর্ণিমা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ শনিবার। প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের মাধ্যমে বৌদ্ধধর্মাবলম্বীরা ভিক্ষুদের কাছে পাপমোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এর মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরাও তাঁদের বর্ষাবাস শেষ করেন। এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস। এই দিনে বৌদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়। প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হয় কঠিন চীবরদান উৎসব। বান্দরবানের মারমা বৌদ্ধরা প্রবারণা পূর্ণিমা পালন করেন কিছুটা ভিন্নধারায়। তাঁদের কাছে এটাই মূল ধর্মীয় উৎসব।