শুভ প্রবারণা পূর্ণিমা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ দিনে তথাগত বুদ্ধ তিন মাস মাতৃদেবীকে ধর্মদেশনার পর তাবতিংস স্বর্গ থেকে সাংকাশ্য নগরে অবতরণ করেন। বহুজনের হিতে সদ্ধর্ম প্রচারের জন্য বুদ্ধ তাঁর ভিক্ষু সংঘকে নির্দেশ দেন এবং ত্রৈমাসিক বর্ষাব্রতের পরিসমাপ্তি ঘটে। প্রসঙ্গত, প্রবারণা পূর্ণিমার পরের দিনটি থেকে বিভিন্ন বিহারে পালিত হয় কঠিন চীবরদান উৎসব। যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহার, বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধবিহার, মিরপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারসহ দেশজুড়ে বিভিন্ন মন্দিরে চীবরদান, পূজা, শীল গ্রহণ, ধর্মদেশনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস ওড়ানোসহ নানা কর্মসূচি পালিত হবে।