শুভ মহালয়া আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার শুভ মহালয়া। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। মূলত আজ থেকেই ভক্তরা দুর্গাপূজার আগমনধ্বনি শুনতে পাবেন। শুভ মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করবে। মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে, তারা আজ ভোর সাড়ে পাঁচটায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন। মিরপুর কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভোর সাড়ে চারটায় শ্রীশ্রী চণ্ডীপাঠসহ শ্রীশ্রী দুর্গা মাতার আবাহন সংগীত ও ভক্তিমূলক আলেখ্যানুষ্ঠান হবে।