শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাহজালাল মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই এখান থেকে প্রথম এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ২০০২ সালে জগন্নাথপুর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এখানকার শিক্ষার্থীরা ভালো ফল করে আসছেন। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এখানকার শিক্ষার্থী হেনরী রানী দে জিপিএ-৫ পেয়ে কলেজের গৌরবময় আরেক অধ্যায় শুরু করলেন। উপজেলার চারটি কলেজের মধ্যে হেনরী রানীই একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।কলেজ সূত্র জানায়, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ভালো ফল করছে। ২০০৮ সালে সিলেট বোর্ডের সেরা দশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে, ২০০৯ ও ২০১০ সালে এখানে পাসের হার ছিল ৯০ ভাগ। এবার কলেজ থেকে ১৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৩১ জন উত্তীর্ণ হন। পাসের হার ৮৬ ভাগ।