শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত বিশ্বকাপ ক্রিকেট-২০১৫ উদ্যাপন কমিটি’র ব্যানারে শোভাযাত্রাটি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বেলা সাড়ে ১১টার দিকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।