প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব পৌরসভার নবনির্বাচিত মেয়র আওলাদ হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন গত শনিবার। কার্যালয়ে বসেন গত রোববার সকাল ১০টায়। প্রথম কার্যদিবসেই তিনি পৌরসভার ম্যাক্সিস্ট্যান্ড এলাকায় মতলব-গৌরীপুর সড়কের ওপর অবৈধভাবে গড়ে তোলা অটোরিকশাস্ট্যান্ড উচ্ছেদ করেন। মেয়রের নির্দেশে সেখানকার অটোরিকশাচালকেরা গত রোববার বেলা একটার মধ্যেই তাঁদের পার্ক করা গাড়ি অন্যত্র সরিয়ে নেন। মেয়র বলেন, এই অবৈধ অটোরিকশাস্ট্যান্ড সরানোর জন্য পৌরবাসী অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছে। তাদের সেই দাবি পূরণ করা হয়েছে।