শুভাগমন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার নবাগত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামকে ‘শুভাগমন সংবর্ধনা’ দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম শাহজাহান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. রোকনুজ্জামান, মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক, যুগ্ম জেলা জজ-১ আবদুর রহিম, যুগ্ম জেলা জজ-২ তপন রায়, সহকারী জজ খাইরুল ইসলাম ও সেলিম রেজা, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হালিম ও মোস্তাফিজুর রহমান।