শুভাঢ্যা খাল ও বুড়িগঙ্গা রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল এবং বুড়িগঙ্গা দখল ও দূষণমুক্ত করার আহ্বান জানিয়েছে ‘পরিবেশ বাঁচাও আন্দোলন’।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগরের শুভাঢ্যা খালের মোহনা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি দেশীয় নৌযানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে বাউলশিল্পী আবদুল কুদ্দুছ বয়াতি নদী ও শুভাঢ্যা খাল রক্ষায় গান পরিবেশনের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রতি এই আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান, সমন্বকারী মো. আতিক, পুরান ঢাকা নাগরিক উদ্যোক্তা নাজিমউদ্দিন খান, বাউলশিল্পী আবদুল কুদ্দুছ বয়াতি প্রমুখ।
আবু নাসের খান বলেন, শুভাঢ্যা খাল একাধিকবার পুনরুদ্ধার করা হয়। কিন্তু এটি রক্ষণাবেক্ষণের অভাবে এবং খালটি দখল ও দূষণে আবার ভরাট হয়ে যাচ্ছে।