শুভাঢ্যা খালে নৌকাবাইচ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল দখল ও দূষণ রোধে সচেতনতা সৃষ্টির জন্য আজ বুধবার বেলা তিনটায় শুভাঢ্যা খালে শৌখিন নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা প্রশাসন ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখার সহযোগিতায় এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।
নৌকাবাইচটি শুভাঢ্যা উচ্চবিদ্যালয় মাঠ এলাকার সামনের সেতু থেকে শুরু হয়ে পূর্ব আগানগর গুদারাঘাট এলাকার বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে গিয়ে শেষ হবে। পূর্ব আগানগর গুদারাঘাট আলম মার্কেটের সামনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জ্ঞানরঞ্জন শীল, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। নৌকাবাইচ উদ্বোধন করবেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ।