শুভার্থীদের মিলনমেলায় বিশিষ্টজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মিলনীতে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রথম আলোর শুভার্থীদের মধ্যে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এসেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

রাজনীতিবিদদের মধ্যে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, মওদুদ আহমদ, মাহবুব উল আলম হানিফ, ​নজরুল ইসলাম খান, হাছান মাহমুদ। আইনজীবীদের মধ্যে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও আবদুল বাসেত মজুমদার l ছবি: প্রথম আলো
রাজনীতিবিদদের মধ্যে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, মওদুদ আহমদ, মাহবুব উল আলম হানিফ, ​নজরুল ইসলাম খান, হাছান মাহমুদ। আইনজীবীদের মধ্যে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও আবদুল বাসেত মজুমদার l ছবি: প্রথম আলো

রাজনীতিবিদদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংসদ সাবের হোসেন চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাংসদ এ কে এম রহমতউল্লাহ, সুজিত রায় নন্দী প্রমুখ।
আরও এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও সেলিমা রহমান, বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ
র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

শিক্ষাবিদ ও উপাচার্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদ আন্দালিব প্রমুখ।
সরকারের পদস্থ কর্মকর্তাদের মধ্যে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সরকারি কর্মকমিশনের সদস্য মোহাম্মদ সাদিক, সমাজকল্যাণসচিব তারিক-উল-ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমেদ, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন প্রমুখ। এসেছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

আইনজীবীদের মধ্যে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান, সুপ্রিয় চৌধুরী ও সুব্রত চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের সরকারি কৌঁসুলি তুরিন আফরোজ প্রমুখ। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, মফিদুল হক ও আক্কু চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।
কূটনীতিকদের মধ্যে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলয়েভ, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স, কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাখামে, ইউএনএফপিএর এদেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচিনসহ ভারতীয় হাইকমিশন, নরওয়ে, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলয়েভসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলয়েভসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন

বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, শিল্পী রফিকুন্নবী ও হামিদুজ্জামান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, লেখক ও সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ, রম্যলেখক আতাউর রহমান, সাবেক সেনাপ্রধান হারুন-অর রশিদ, লেখক খালেকুজ্জামান ইলিয়াস প্রমুখ।
উপস্থিত অন্যান্যের মধ্যে আরও ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান ও গীতিআরা সাফিয়া চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মনজুর, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি নূরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত, ব্র্যাক ব্যাংকের সদ্যবিদায়ী এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি কে এস তাবরেজ, সিটিব্যাংক এনএর কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) কে এ এস মুরশিদ ও গবেষণা পরিচালক বিনায়ক সেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া ও সাবেক সভাপতি তৌফিক এম সেরাজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী মোহাম্মদ এ (রুমি) আলী, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকী হাসান, আবদুল মোনেম লিমিটেডের পরিচালক মাঈনুদ্দীন মোনেম, কাজী ফার্মসের স্বত্বাধিকারী জাহিদ হাসান প্রমুখ।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, মাঝে সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, মাঝে সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী

আরও ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।
চিকিৎসকদের মধ্যে ছিলেন বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, মেডিসিন অনুষদের ডিন এ বি এম আব্দুল্লাহ, আজিজুল কাহহার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ রওশন আরা বেগম।
নারী নেত্রী ও মানবাধিকার কর্মীদের মধ্যে ছিলেন হামিদা হোসেন, আয়েশা খানম, মালেকা বানু, রোখসানা খন্দকার, এলিনা খান, ফারাহ কবীর প্রমুখ।
এ ছাড়া ছিলেন সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান ও সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতির সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ।

মিলনমেলায় (বাঁ থেকে) সিমিন হোসেন, লতিফুর রহমান, আবুল খায়ের ও আক্কু চৌধুরী
মিলনমেলায় (বাঁ থেকে) সিমিন হোসেন, লতিফুর রহমান, আবুল খায়ের ও আক্কু চৌধুরী

জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (নিউজ) নাসির আহমেদ, ভয়েস অব আমেরিকার আমির খসরু, বিবিসি বাংলার কাদির কল্লোল ও ওয়ালিউর রহমান, এটিএন নিউজের মুন্নী সাহা, এটিএন বাংলার জ ই মামুন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক নেতাদের মধ্যে সৈয়দ আবদাল আহমেদ, এলাহী নেওয়াজ খান, ইলিয়াস খান প্রমুখ।
শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন মুস্তাফা জামান আব্বাসী, সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, রথীন্দ্রনাথ রায়, দিলারা জামান, ফরিদা পারভীন, রফিকুল আলম, ফাতেমাতুজজোহরা, আবিদা সুলতানা, কেরামত মাওলা, তারিক আনাম খান, নিমা রহমান, ফকির আলমগীর, সারা যাকের, জুয়েল আইচ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ফেরদৌস, কনকচাঁপা, অদিতি মহসিন, বাপ্পা মজুমদার, মোস্তফা সরওয়ার ফারুকী, পূজা সেনগুপ্ত, অনিন্দিতা কাজী, ইবরার টিপু, বিপ্লব, শওকত আলী ইমন, মোস্তফা কামাল রাজ, সন্ধি, আলিফ, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, প্রাণ রায়, শাহনেওয়াজ কাকলী, দিনাত জাহান মুন্নী, মঈনুল ইসলাম খান, এনামুল করিম নির্ঝর, বিদ্যা সিনহা মিম, কনা, কোনাল, ফারিয়া চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, মম, সুষমা, শুভ্রদেব, ফারহানা নিশো, ইরেশ যাকের, স্বাগতা, শফিক তুহিন, সাব্বির।

কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে ফুটবলার ও কোচের সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে ফুটবলার ও কোচের সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

ছাত্রনেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার প্রমুখ।
ক্রীড়াঙ্গন থেকে এসেছিলেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু, সাবেক ফুটবলার বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, ফুটবল কোচ মারুফুল হক, বর্তমান ফুটবলার বিপ্লব ভট্টাচার্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম, জালাল ইউনুস, সাবেক ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী। এসেছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিসিবির সাবেক পরিচালক খোন্দকার জামিল উদ্দিন, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদ, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার, কাবাডি কোচ আবদুল জলিল ও জিয়াউর রহমান, সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু, সাবেক অ্যাথলেট রাজিয়া সুলতানা, শামীমা সাত্তার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের ডেপুটি চেয়ারপারসন মাহফুজা আক্তার, ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা প্রমুখ।