শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বারকে শুভেচ্ছা জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা সাংস্কৃতিক জোটের নেতারা। রাজবাড়ী শহরের রেড ক্রিসেন্ট কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে তাঁকে ফুল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কোমল সাহা, সাংস্কৃতিক জোটের সহসভাপতি শহিদুল ইসলাম, কাউন্সিলর নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসলাম মোল্যা প্রমুখ।