শুভেচ্ছা বিনিময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতির পিঠে চড়ে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইব্রাহীম হোসেন। গতকাল শনিবার দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাতির পিঠে চড়ে তিনি নির্বাচন-পরবর্তী জনসংযোগ করেন বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। ২০ জুন অনুষ্ঠিত পুনট ইউপির নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী আবদুল কুদ্দুসকে ১৮৩ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।