শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নৌবাহিনীর দুটি ও কোস্টগার্ডের একটি জাহাজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম ড্রাই ডক জেটিতে এসে পৌঁছেছে। নৌবাহিনীর প্রথা অনুযায়ী বাদ্য পরিবেশন করে জাহাজ তিনটিকে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন কামাল নাসের।
শুভেচ্ছা সফরে আসা তিনটি জাহাজ হলো ‘আইএনএস তীর’, ‘আইএনএস সুজাতা’ ও ‘আইসিজিএস ভারুণা’।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় জাহাজ তিনটির অধিনায়কেরা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালসহ নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকেরা নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’ পরিদর্শনসহ বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।