প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিণী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি শ্বাসকষ্টজনিত কারণে দিল্লি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনায় নড়াইলে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুভ্রা মুখার্জির শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান নড়াইল সদর উপজেলার তুলারামপুর চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এমন একটি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুণ্ডরিক কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রানী ঘোষ, তুলারামপুর ইউনিয়নের সদস্য পিটু বিশ্বাস, শুভ্রা মুখার্জির আত্মীয় কার্তিক কুমার ঘোষ প্রমুখ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার জনপ্রতিনিধিসহ আমজনতা অংশ নেন এই প্রার্থনা অনুষ্ঠানে।