শুভ্রা মুখার্জির মৃত্যুতে জামায়াতের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিণী শুভ্রা মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, ‘প্রবীণ রাজনীতিবিদ ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে আমি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
বিবৃতিতে তিনি শুভ্রা মুখার্জির পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ভারতের জনগণ এবং ভারত সরকারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।
আজ মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন শুভ্রা মুখার্জি। গুরুতর অসুস্থ হওয়ার পর গত শুক্রবার ভারতের রাষ্ট্রপতির স্ত্রীকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।