শুভ্রা মুখার্জির মৃত্যুতে নড়াইলে শোকসভা
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে গতকাল শনিবার নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে পালন করা হয় নানা কর্মসূচি। এর মধ্যে ছিল প্রতিকৃতিতে ফুল দেওয়া, কালো ব্যাজ পরা ও শোকসভা। এ জেলাতেই শুভ্রা মুখার্জির জন্ম।
বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান, তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিভা রানী বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম প্রমুখ।
গত মঙ্গলবার শুভ্রা মুখার্জির মৃত্যুর খবরে তাঁর জন্মস্থান, মামার বাড়িসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর আত্মার শান্তি কামনায় ভদ্রবিলা গ্রামে ও তুলারামপুর গ্রামের মামার বাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনাসহ আচার-অনুষ্ঠান চলছে।