শুরু হচ্ছে এনডিএফ বিডি বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ‘নবম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব-২০১৬।’ রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘হৃদয়ে বলছে, ঐ তো যুক্তির ভোর’ স্লোগানে এ উৎসব অনুষ্ঠিত হবে।
গতকাল এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনব্যাপী এ উৎসবে দেশের সেরা সরকারি ও বেসরকারি বাংলা-ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ডিবেট ক্লাব মডারেটররা উপস্থিত থাকবেন।
বিতর্ক উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধনের তথ্য এনডিএফ বিডির ওয়েবসাইটে (www. ndf-bd. com) পাওয়া যাবে।